নওগাঁর সাপাহার উপজেলায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্ত এলাকায় বিজিবির কার্যক্রম আরও গতিশীল করতে নবনির্মিত নব-আদাতলা বিওপি ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার আদাতলা গ্রামে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন নবনির্মিত এ বিওপি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+, রিজিয়ন কমান্ডার, উত্তর-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, রংপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান মাসুম, পিএসসি, জি+। এ সময় সংশ্লিষ্ট উপ-অধিনায়ক, কোম্পানি কমান্ডারবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
নবনির্মিত এ বিওপি ক্যাম্পের উদ্বোধনের মধ্য দিয়ে সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।