নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে আফসার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ছেলে খাইরুল শেখের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খায়রুল টাকার জন্য প্রায় তার বাবা-মার সাথে বাকবিতণ্ডা করত৷ সে কোনো কাজ করেনা বেকার ঘুরে বেড়ায় আর নেশা করে৷ নেশার টাকার জন্য সে তার পরিবারের লোকদের সাথে ঝামেলা করত৷ টাকার না পেলে বাড়ির জিনিসপত্র ভাংচুর করত এবং এর জের ধরে বৃহস্পতিবার দুপুরেও সে তার পরিবারের সাথে তার বাবার সাথে বাক বিতর্ক করে৷ একপর্যায়ে সে তার বাবার হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে হত্যা করে৷ ঘটনাস্থলে খায়রুলে পরিবারের লোকজন ছিলো কিন্তু ভয়ে ঠ্যাকাতে পারেনি৷ সে তার বাবাকে কুপিয়ে দ্রুতই পালিয়ে যায়৷
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোস্তাফিজুর রহমান বলেন, মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুনের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি৷ ঘটনার পর থেকে ঘাতক পলাতক৷ ঘটনার সাথে জড়িতকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷