নীলফামারীর চাড়ালকাটা নদীর তীর ঘিরে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। নদী ভাঙন বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের আবাদি জমি ও বসতভিটাও ধীরে ধীরে ঝুঁকির মুখে পড়ছে বলে তারা দাবি করছেন।
নীলফামারী সদর উপজেলার ১৪নং চাপড়া সরমজানী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চাপড়া কাছারী সদ্দার পাড়ার বুড়িখড়া নদীর ঘাট হতে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি করছে, নদী তীরবর্তী বালু ব্যাবসায়ীরা এছাড়াও
কিশোরগঞ্জ ও সদর উপজেলার সংযোগস্থলে অবস্থিত চাড়ালকাটা নদীতে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও কার্যকর কোনো প্রশাসনিক পদক্ষেপ দেখা যাচ্ছে না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের গাংবের এলাকায় নদীর তীর কেটে বালু তোলা হচ্ছে। ভোর থেকে রাত পর্যন্ত ট্রলি গাড়িতে বালু পরিবহন চললেও এলাকাবাসীর দাবি, এসব কার্যক্রমে বাধা দিলে তাদের ভয়ভীতি দেখানো হয়। কোথাও কোথাও সাংবাদিকদের প্রবেশেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
একই ধরনের চিত্র পাওয়া গেছে বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ময়দানপাড়া ও কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায়। বালুবাহী ট্রলির লাগাতার চলাচলে স্থানীয় সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন বাসিন্দারা, যার প্রভাব পড়ছে স্বাভাবিক যান চলাচলেও। এছাড়াও ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রীজ সংলগ্ন এলাকা থেকেও অবাধে চলছে বালু বিক্রির প্রতিযোগিতা পাশাপাশি জলঢাকা উপজেলার শিমুলবাড়ী,ধর্মপাল পাইটকাপাড়া ও সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়ন ঘেষা দেওনাই চারালকাটা নদীর বালু টেন্ডার ছাড়াই বিক্রির পরিকল্পনা করছে ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক দলের পরিচয়ে।স্থানীয়দের একাংশ জানায়, একটি প্রভাবশালী মহল ইজারার আড়ালে নদীর তীর কেটে বালু বিক্রি করছে। স্থানীয়রা বলেন, নদীর তীর কেটে বালু তোলায় আশপাশের জমি ও বসতভিটা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তার ভাষায়, অভিযোগ জানালেও বাস্তবে কোনো সুরাহা মিলছে না, বরং পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বালুবাহী ট্রলির অবিরাম চলাচলে সড়ক প্রায় অচল হয়ে পড়েছে। পাশাপাশি রাতভর শব্দে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন সচেতন মহল। প্রায় সময়ে প্রশাসনের উদ্যোগে অসাধু বালু ব্যাবসায়ীদের জরিমানা করা হলেও পুনরায় একেই অপরাধে লিপ্ত হন তারা।