নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন উপজেলার উমার ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র ছেলে। তিনি ছিলেন পরিবারের একমাত্র বাতিঘর। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইমন মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাওয়ার পথে ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ইমন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার ও এলাকাবাসী।