সোমবার (১৬ নভেম্বর ২০২৬) নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পোরশা ও সাপাহার উপজেলা বালিকা ফুটবল দলের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল ম্যাচে পোরশা বালিকা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাপাহার বালিকা ফুটবল দল।খেলায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা।
উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করে। তবে শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সাপাহার দল।এ ধরনের আয়োজনের মাধ্যমে নারী ফুটবলের প্রসার, মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।
স্থানীয় পর্যায়ে বালিকা ফুটবলকে এগিয়ে নিতে ডাসকো ফাউন্ডেশনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।