নতুন নেতৃত্বে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা; ফেনী ও লেমুয়াবাসীর পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম (Bangladesh Journalists' Torture Prevention Forum—BJTPF)-এর ফেনী জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টার মোহাম্মদ হানিফ। তাঁর এ পদে নির্বাচিত হওয়ায় ফেনী জেলা ও ৯ নম্বর লেমুয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মোহাম্মদ হানিফ আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা অ্যান্ড লিগ্যাল এইডের সহকারী সিনিয়র যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন এ দায়িত্ব পাওয়ায় ফেনী ও লেমুয়া অঞ্চলের শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
একই সঙ্গে তাঁকে ফেনী জেলা শাখার সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ ও সদস্যের প্রতি ফেনী ও লেমুয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, মোহাম্মদ হানিফের নেতৃত্বে ফেনী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবাধিকার সুরক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম জেলা থেকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত হবে বলেও তাঁরা প্রত্যাশা করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মাস্টার মোহাম্মদ হানিফ বলেন, “আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। আমাকে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের ফেনী জেলা শাখার সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ ও সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের আস্থা ও বিশ্বাস আমার জন্য অত্যন্ত সম্মান ও দায়িত্বের বিষয়।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা অ্যান্ড লিগ্যাল এইড এবং বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নিতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব।”
তিনি এ দায়িত্ব পালনে উভয় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সহকর্মী সাংবাদিক এবং ফেনী ও লেমুয়াবাসীর দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।
পরিশেষে মোহাম্মদ হানিফ উভয় সংগঠনের নেতৃবৃন্দসহ ফেনী ও লেমুয়া অঞ্চলের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সুস্বাস্থ্য, কল্যাণ ও মঙ্গল কামনা করেন।