ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশগড়ি এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র‍্যালি,অগ্নিকাণ্ডের মহড়া ও উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল,উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন আহম্মেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মেজবাহুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)শামসুল হক সরকার,জাগরণী চক্র ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার অনিতা রানী গুহ, সহ জাগরণী চক্র ফাউন্ডেশন এর অগ্রযাত্রা প্রকল্পের সিএসও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন প্রমূখ। অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের সময় কী ভাবে জীবন ও সম্পদ রক্ষা করা যায় সে বিষয়ে মহড়া প্রদর্শন করে কাউনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা।