গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে রাজশাহীতে স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে মন্ত্রীর আগমন উপলক্ষে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। এ সময় মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগর বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবসহ মহানগর বিএনপির দপ্তর-সংশ্লিষ্ট নেতারাও ছিলেন। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মন্ত্রীকে স্বাগত জানান।