শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তিন দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বুধবার (১৪ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন। সফরকালে মন্ত্রী চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এ অংশ নেবেন। এ ছাড়া ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার। সফরে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।