সুনামগঞ্জের মধ্যনগরে মদসহ ভাই-বোন আটক

Date: 2022-09-24
news-banner

কাওছার আহমদ (কুলাউড়া, মৌলভীবাজার) প্রতিনিধি:

সিলেটের সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় দুগনই গ্রামে অভিযান চালিয়ে বিদেশি মদসহ বিপুল (২২) ও মাইফুল বেগম (২৫) নামের মাদক ব্যবসায়ী ভাই-বোনকে আটক করেছে পুলিশ। তারা ওই গ্রামের শফিক মিয়ার ছেলে ও মেয়ে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।

Leave Your Comments