বাগেরহাটের চিতলমারীতে ‘হিজলা সম্মিলিত যুব মাহফিল কমিটি’-র উদ্যোগে ২১ তম ২ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৬ (১৫ ও ১৬ কার্তিক ১৪৩৩ বাং), শনিবার ও রবিবার ঐতিহ্যবাহী হিজলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হিজলা সম্মিলিত যুব মাহফিল কমিটির সভাপতি আলহাজ্ব আশরাফুজ্জামান সাহেব (ঢাকা)। মাহফিলে ২য় দিনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন এবং ব্রিটেনের লন্ডন জামে মসজিদের খতিব আল্লামা তারিক মুনাওয়ার।
প্রধান বক্তা হিসেবে (২য় দিন) গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করবেন বাংলাদেশ কুরআন রিসার্চ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওঃ মুফতি আব্দুল আহাদ সালেহ সাহেব (খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরপুর, ঢাকা)।
এছাড়াও মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন:
হযরত মাওঃ মুফতি সেলিম রেজা (খতিব, দৌলতপুর আলিম মাদ্রাসা জামে মসজিদ, খুলনা)
হাফেজ মাওলানা আফনান হোসেন মোজাহিদী (খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, গোপালগঞ্জ)
হযরত মাওঃ মুফতি ফরিদ আহমেদ সাহেব (খতিব, নানুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, চিতলমারী)
হযরত মাওঃ ওমর আহমেদ সাহেব (ইমাম ও খতিব, হিজলা বাজার জামে মসজিদ)
আলহাজ্ব হযরত মাওঃ দ্বীন ইসলাম সাহেব (আরবী প্রভাষক, বড়বাড়িয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা)
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত ওয়াজ মাহফিলে মহিলাদের জন্য পর্দা সহকারে বসার সু-ব্যবস্থা থাকবে। মাহফিল কমিটি ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদান করে দো-জাহানের কামিয়াবী হাসিল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।