আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক। এই উপলক্ষে তিনি সাতক্ষীরা পৌরসভার সর্বস্তরের নাগরিক, সম্মানিত ভোটার ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরে তিনি সাতক্ষীরার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিয়ে আসছেন। এবার তিনি সাতক্ষীরা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও তিলোত্তমা মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান।
এক বার্তায় তিনি বলেন, "সাতক্ষীরা পৌরসভার নাগরিকেরা নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত আধুনিক সেবা প্রদানই হবে আমার মূল লক্ষ্য। আমি পৌরবাসীর সেবা করার সুযোগ চাই।"
তিনি আরও বলেন, "পৌরসভার উন্নয়ন ও মানুষের ভাগ্যবদলে তরুণ সমাজ থেকে শুরু করে সব পেশার মানুষের সাহায্য-সহযোগিতা প্রয়োজন। আমি সাতক্ষীরার আপামর জনসাধারণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।"
মেয়র প্রার্থী মোঃ আব্দুল মালেক ভাইয়ের পক্ষ থেকে পৌর এলাকার সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার আহ্বান জানানো হয়েছে।