টানা দ্বিতীয়বারের মতো বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন। সোমবার ২৬ অক্টোবর বেলা ১টায় বরগুনা জেলা পুলিশের মাসিক মূল্যায়ন সভায় সেপ্টেম্বর/২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ বিষয়ে ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, "আলহামদুলিল্লাহ। টানা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া এবং সম্মানিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জনের সম্পূর্ণ কৃতিত্ব আমার প্রিয় সহকর্মীদের। তাঁদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টাই এ স্বীকৃতির মূল শক্তি।"
উল্লেখ্য, একই মূল্যায়নে আমতলী থানার পুলিশ পরিদর্শক জনাব সঞ্জয় কুমার দত্তকে টানা ৩য় বারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই মোঃ শওকত হোসেনকে জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা, এসআই তানজিল আলমকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এএসআই হারাধন চন্দ্র বাইন, এএসআই মোঃ জসিম উদ্দিন ও এএসআই মোঃ মাইনুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত করা হয়েছে।
ওসি ইয়াকুব হোসাইন আরও বলেন, "আমার সকল প্রিয় সহকর্মীদের আন্তরিকতা ও সহযোগিতার পাশাপাশি উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ, সাধারণ জনগণ ও সাংবাদিকবৃন্দের সহযোগিতা ও সমর্থনের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আগামীতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবায় নিয়োজিত থাকতে চাই। এ অর্জন আমার একার নয়, আমাদের সবার।"