খাগড়াছড়ির দীঘিনালা জোনের জোন কমান্ডার মহোদয়ের নির্দেশনায় ও আলমগীর টিলা আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র পাহাড়ি পরিবারগুলোর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
অদ্য (২৮ অক্টোবর), দীঘিনালা উপজেলার দুর্গম রাম রতন কারবারি পাড়া এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় এলাকার ৭টি অসচ্ছল পাহাড়ি পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের হাতে ছাগলগুলো তুলে দেওয়া হয়। এ সময় দীঘিনালা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি চিকিৎসক, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীসহ আনুমানিক ২৫ জন উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক উদ্যোগে দারুণ খুশি উপকারভোগী পাহাড়ি পরিবারগুলো। দুর্গম এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য তারা দীঘিনালা জোনের জোন কমান্ডার মহোদয়সহ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।