নেত্রকোণার পূর্বধলায় এসআরবি'র অভিযানে ৩৫ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারি আটক ও বহনে ব্যবহৃত ইজিবাইক জব্দ করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা উপজেলার বনপাড়া বাজার সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় ঐ মাদক কারবারিকে ৩৫ বোতল বিদেশী মদসহ আটক করা হয়। এসময় একটি ইজিবাইক ও তার ব্যবহৃত দুটো মোবাইল ফোন জব্দ করে এসআরবি।
আটক রাকিব মিয়া (৩৫) ময়মনসিংহের বাসিন্দা।
বুধবার দুপুরে এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, আটককৃত কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে নেত্রকোণাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পূর্বধলা থানায় জব্দকৃত আলামতসহ তাকে হস্তান্তর করা হয়েছে।