বগুড়ার আদমদীঘিতে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার কাইদপাড়া এলাকার মো. রিপন হোসেন (২০) ও একই এলাকার মো. রাকিব (২০)।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।
ডিএনসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে দুইজনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে উদ্ধার করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।