ঝালকাঠির রাজাপুরে কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল'কে ফুল দিয়ে বরণ করেছেন ঢাকা দক্ষিণ যুবদল নেতা আলহাজ্ব রাকিবুল মৃধা।
বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে রাজাপুরে আগমন করেন কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল। এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন,ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট শাকিবুল ইসলাম,
অ্যাডভোকেট জিয়ান মাহমুদ ক্লিন্টন, রাজাপুর শহর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রমজান হোসেন সহ উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
গাবখান এলাকায় পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন আলহাজ্ব রাকিবুল মৃধা সহ নেতাকর্মী'রা।
এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে কেন্দ্রীয় নেতাকে স্বাগত জানান।