“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রাণীনগর পিএফজি কো-অর্ডিনেটর মো. পাভেল রহমানের সঞ্চালনায় এবং উপজেলা জমিয়তে ইসলামের সভাপতি মো. কাজী মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আলহাজ মো. মোস্তফা ইবনে আব্বাস এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এস. কবির।
এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় পারস্পরিক দ্বন্দ্ব নিরসন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি সমাজে সংঘাত পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।