ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের শাহাজানের বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মহিউদ্দিন প্রফেসরের বাড়ির পাশে অবস্থিত ওই বসতবাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, চোরের দল বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি ও অন্যান্য স্থানে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ছাড়া বাড়িতে থাকা আরও কিছু মূল্যবান জিনিসপত্রও চোরের দল নিয়ে গেছে বলে জানা গেছে।
LEOIoMt.jpeg
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বসতবাড়িতে এভাবে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে চুরির ঘটনাটি কখন ঘটেছে, স্থানীয় মালিক যারা তারা বলতেছেন তাদের যে আলমারির ভিতরে অনেক প্রয়োজনীয় জিনিস পএ নিয়ে যায়।
চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।