ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আজকের জনবাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রফিকুল ইসলাম (জামান) চট্টগ্রাম সফর উপলক্ষে পত্রিকাটির বিভাগীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চট্টগ্রাম ব্যুরো ও বিভাগীয় পর্যায়ের রিপোর্টাররা অংশ নেন। এ সময় পত্রিকার সংবাদ কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আজকের জনবাণীর চট্টগ্রাম ব্যুরো চিফ মো. সৈয়দ মিয়া, সাপ্তাহিক বার্তা বিচিত্রার চট্টগ্রাম জেলা প্রতিনিধি মো. সাইদ মিয়া, দৈনিক আজকের জনবাণীর ক্রাইম রিপোর্টার মো. আব্দুল হালিম নিরব, দৈনিক নয়া কণ্ঠের ক্রাইম রিপোর্টার মোহাম্মদ ইমাম হোসেন এবং অভিযান নিউজ টিভির চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন।