রাজধানীর দক্ষিণখান নদ্দা পাড়া এলাকায় নকশাবহির্ভূত ও অতিরিক্ত ডেভিয়েশন করা ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ—রাজউক।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে রাজউকের উচ্ছেদকারী দল অংশ নেয়। বুলডোজার ও শ্রমিকদের মাধ্যমে নকশাবহির্ভূতভাবে নির্মিত ভবনের অতিরিক্ত অংশ ভেঙে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে ৩টি ভবনের অতিরিক্ত অংশ ভেঙে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ভবন থেকে ডেসকোর ৪টি মিটার খুলে নেওয়া হয়।
অভিযান চলাকালে পুলিশ সদস্যদের পাশাপাশি রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।