নওগাঁর পোরশা উপজেলা সদর নিতপুর ইউনিয়নের বাংগাল পাড়া গ্রামের বাসিন্দা মোঃ সামসুদদোহা সরকারের মাটির তৈরি তিনতলা বাড়িটি প্রায় ৪০ থেকে ৪২ বছর ধরে টিকে আছে। বালুকামাটি, বাঁশ, তালের তীর ও ছাউনিতে ঢেউটিন ব্যবহার করে নির্মিত ব্যতিক্রমী এই বাড়িটি এখনো সুরক্ষিত অবস্থায় রয়েছে। আধুনিক নির্মাণসামগ্রীর ব্যবহার ছাড়াই তৈরি বাড়িটি স্থানীয়ভাবে কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।
তিনি পোরশা উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই ছেলে আতিকুর রহমান সরকার (৩৬) ও ছোট ছেলে বকুল সরকার (২০)। এ ছাড়া তাঁর দুই মেয়ে রয়েছেন। ছয় কক্ষবিশিষ্ট বাড়িটি নির্মাণে সে সময় প্রায় দেড় লাখ টাকার বেশি ব্যয় হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানান
বর্তমানে পরিবারের সদস্যসংখ্যা কম হওয়ায় বাড়িটির নিচতলা বেশি ব্যবহার করা হয়। ওপরের দুইতলায় নিয়মিত চলাচল তুলনামূলক কম। তবে প্রায় চার দশক পেরিয়ে গেলেও বাড়িটি এখনো টিকে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শামসুজ্জোহা ২০১১ সালে মারা যান। তাঁর স্মৃতি বহন করে দাঁড়িয়ে থাকা বাড়িটি পরিবারের কাছে আবেগ ও ঐতিহ্যের অংশ।
গ্রামবাংলার পুরোনো নির্মাণশৈলীর এমন তিন তলা বাড়ি সচরাচর কম দেখা যায় । বাড়িটির নির্মাণকৌশল, ব্যবহৃত উপকরণ টেকসই ভাবে আছে। কোন সমস্যা নেই।