মেহেরপুরের সাবেক সংসদ সদস্য মাসুদ বলেছেন সারা বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম গঞ্জের মানুষ তারেক রহমানের ধানের শীষে ভোট দিয়ে দেশপ্রেমিক সরকার গঠন করেছে। ভায়েরা আমার চোখ কান খোলা রাখতে হবে।
স্বৈরাচারী দোসর ও একাত্তরের পরাজিত শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। মাসুদ অরুন বলেন আমার এলাকা কৃষি প্রধান অঞ্চল। এ অঞ্চলের মানুষ সবাই কৃষকের সন্তান। সরকার ইতিমধ্যে স্যারের বিপণন ব্যবস্থায় তদন্ত কমিটি গঠন করেছে।
সেখানে অভিযোগ আছে অনিয়ম হয়েছে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন। ইনশাল্লাহ আমরা কথা দিতে পারি কৃষকের এই মাস থেকেই ন্যায্য মূল্যের সার পাবে। তিনি বলেন আমরা লড়াইয়ের জন্য রাজপথে থাকবো অনেক বন্ধু বলেন ভাই আট থেকে নয় মাস হয়ে গেল কিছুই তো পেলাম না। আমরা যারা জেল-জুলুম খেটেছি রাজপথের লড়াই করেছি তাদের ধৈর্য্য ধারণ করতে হবে। এই সরকারকে অন্তত আমাদের দুই বছর সুযোগ দেয়া উচিত।
এখনই বলছেন ত্যাগরা কেন কিছু পাই না। তাই স্বীকার করতে করেছি বলেই তো সৈরশাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পেরেছি, আল্লাহর অশেষ কৃপায় সবার মূল্যায়ন হবে। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের প্রসঙ্গে তুলে মাসুদুর রহমান বলেন দীর্ঘ সময় রাজপথে ছিলাম আল্লাহর অশেষ মেহেরবানীতে এখনো আমরা রাজপথে আছি। আমরা বলেছি মাসুদ রঙ পরাজিত হতে পারে হয়তো বা ষড়যন্ত্রের কারণে। আলহামদুলিল্লাহ তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী এর চেয়ে বড় কিছু চাওয়া আমার নেই। মাসুদুর রহমান আমি শুধু একটাই অনুরোধ করব জুলাইয়ের গণভো্যুত্থানের চেতনাকে আমরা ধারণ করব।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। ভাইয়ের আমার এই চেতনার সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করব না এই চেতনাকে সামনে রেখে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই। নতুন বাংলাদেশ গঠন ও গঠনতান্ত্রিক ব্যবস্থার প্রসঙ্গে তিনি আরো বলেন নতুন একটি গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র এবং জনগণের গণতান্ত্রিক কল্যাণকর রাষ্ট্র গঠনের যে চেষ্টা সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।। তারেক রহমানের সরকারের বিরুদ্ধে কেউ অপতপরতা চালালে আমরা আবারো রাজপথে নামবো।
সমাবেশের সর্বোচ্চ করেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ। এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস মুজিবনগর উপজেলা যুবদলের হাসান আলী এবং মেহেরপুর পৌর যুবদলের সদস্য সচিব নওফেল আহমেদ রনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সহ সভাপতি বাবু সাবের, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন ও সাইদুর সুজন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বিপ্লব মাস্টার মুজিবনগর উপজেলা যুবদলের আহমেদ আব্দুল হাসান পৌর যুবদলের সদস্য সচিব নওশেদ আহমেদ রনিসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তব্য শেষের শহরের কোটচাঁদপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুদ্দোজা পার্কে এসে শেষ হয়।