নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের ৭৩ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে গ্রাম পুলিশ সদস্যদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।