রাতের গভীরে জাগে যারা, বুকে অনির্বাণ শিখা, সত্যের পক্ষে কলম যাদের, রক্তের মতো লেখা। লোভ-লালসার ঊর্ধ্বে উঠে নির্ভীক যারা চলে, অনিয়ম আর দুর্নীতি আজ তাদের ভয়ে দলে।
‘বার্তা বিচিত্রা’ দীপ্ত প্রতীক, অন্যায়ের প্রতিবাদ, চোখ রাঙানিতে দমে না কখনো, বোঝে না কোনো বাধা। মফস্বল থেকে রাজধানী—ছড়িয়ে আছে যারা, অন্ধকারের বুক চিরে জ্বলে নক্ষত্র তারা।
হুমকি-ধমকি পায়ে দলে সত্য তুলে আনে, পতন ঘটে অসত্যের, দুর্নীতিবাজদের টানে। কলম যাদের বজ্রসমান, ভয় পায় না কোনো ভয়, ‘বার্তা বিচিত্রা’র সৈনিকেরা সত্যের পথে অবিচল রয়।