বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল শুক্রবার৩০ অক্টোবর সন্ধ্যা ৭টায় সল্টগোলা রেলক্রসিং সি ডি এ শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ নুর উদ্দিন শরিফ ( দিদার )এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল , বিশেষ অতিথি ইপিজেড থানা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজু, আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর যুবদলের সদস্য মোঃ মহিউদ্দিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য এডভোকেট মঈনূল ইসলাম, বিএনপি নেতা মোঃ শাহীন,আলম,আলী আজম।
সভাটি সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে দেখা ও মিলাদ মাহফিল পরিচালনা করেছেন ইউসুফ মালুম জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হারুন অর রশিদ। এতে সংশ্লিষ্ট থানা ও ইউনিট যুবদল নেতৃবৃন্দ সহ বিএনপি পরিবারের নেতৃবৃন্দরা স্বক্রিয় উপস্থিত ।
আলোচনা সভা শেষে
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ,আরাফাত রহমান কোকো, সাবেক বিএনপি নেতা মরহুম আবু তালেব, জাহিদুল হক কন্ট্রাক্টর, মরহুম সাবের আহমেদ, মরহুম বাবুল হক মরহুম ডক্টর সিরাজ উদ্দিন মজিদী , আলহাজ্ব জিয়াউদ্দীন আহমেদ মন্টু,মরহুম এলামুদ্দিন মরহুম নুরুল ইসলাম, যুবদলের সাবেক সদস্য সচিব আ জ ম সোহেল সহ সকল জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মোনাজাত কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রোকন বলেন, যুবদলের কার্যক্রম সবার উর্ধ্বে - তাই সকল নেতাকর্মীদের উচিত ভালো কাজ করে দেশ ও সমাজের উন্নয়নে যুবদল কে ভ্যান গার্ডের ভূমিকা পালন করতে দৃঢ় আহ্বান জানিয়েছেন