ভারতের উড়িষ্যার অভিনেত্রী প্রাক্রুতি মিশ্র প্রেম করছেন অভিনেতা বাবুশান মোহান্তির সঙ্গে। এমন খবর শোনা যাচ্ছিল। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, বাবুশান স্ত্রীর কাছে প্রেমিকাসহ ধরে পড়েন তিনি।
এরপর স্ত্রী প্রকাশ্যে রাস্তাতেই প্রেমিকাকে মারধর করেন। সেই অপমান সহ্য করতে না পেরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার তথ্য মিলেছে।
সম্প্রতি বাবুশান এবং প্রাক্রুতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাবুশান-পত্নী ত্রুপ্তি রাস্তায় অভিনেত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। অভিনেত্রীকে রাস্তার মাঝে মারধর করেছিলেন ত্রুপ্তি।ত্রুপ্তির অভিযোগ, প্রাক্রুতির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বাবুশান।
দুজনকে হাতেনাতে ধরতে তাদের পিছু নেন ত্রুপ্তি। অভিনেত্রী যখন বাবুশানের সঙ্গে উৎকল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, সেই মুহূর্তেই রাস্তায় তাদের গাড়ি থামিয়ে প্রাক্রুতিকে গাড়ি থেকে টেনে নামিয়ে আনেন বাবুশান-পত্নী। তারপর মারধর শুরু করেন অভিনেত্রীকে। সঙ্গে ছিলেন ত্রুপ্তির বাবা এবং আরও কয়েকজন।