জুয়ায় মানুষ কে ধ্বংশ করে;জুয়ারিদের উচ্ছেদে ওসি মুগদার কঠোর নির্দেশ।

Date: 2022-09-25
news-banner

স্টাফ রিপোর্টার :  রাজধানীর মুগদা মান্ডা মানিক নগর এলাকায় বাসা বাড়িতে অবাধে চলছে জুয়া খেলা ও মাদক ব্যবসা। যানাযায় একটি সংঘবদ্ধ চক্রের  নেতৃত্বে অবাধে চলছে  জুয়া ও মাদক ব্যবসা।

মেস, বাসা-বাড়িতে  পুলিশের চোখ ফাকি দিয়ে চলছে  জুয়া বানিজ্য এতে রিতিমত  এলাকার যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। মানিক নগর ফারীর আওতাধীন মানিক নগর বাজার সহ বালুর মাঠ উনিশ কাঠা এলাকায়, প্রতিদিন এখানে বিভিন্ন স্থান থেকে আসা জুয়াড়িরা ভিড় জমায়। দিন দুপুরে চলে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা । জুয়া খেলার কারনে হারিয়ে ফেলে পরিবারের সম্পদ। ফলে ধ্বংসের দিকে চলে যায় এক একটি পরিবার।


যার কারনে সমাজে সৃষ্টি হয় অনেক ডাকাতি, চুরি, সন্ত্রাসী সহ নানা অপকর্ম। জুয়া খেলার কারনে হারিয়ে ফেলে সমাজের ঐতিহ্য সম্মান। স্থানীয় সূত্রে জানাযায়, উক্ত স্থানগুলোতে দিন দুপুরে এবং রাতে সব সময়ে বসে জুয়ার আসর।


যার ফলে নির্বিঘ্নে তারা অবাধে চালায় লক্ষ লক্ষ টাকার এই জুয়ার খেলা সাথে চলে মাদকের ব্যবসা।
মানিক নগর এলাকার একজন বাশিন্দা সাংবাদিক দের বলেন অনেক সময় দেখা যায় ঐ এলাকার ডিউটি রত পুলিশ সদস্যরা এসব জুয়ারু ও মাদক ব্যবসায়ী দের কাজ থেকে টাকা নিয়ে যায় এলাকার অনেকেরই দারোনা পুলিশের সঙ্গে লিয়াজো করেই জুয়া ও মাদক বিক্রি করে। 

 
মানিক নগর বালুর মাঠ ও উনিশ কাঠা এলাকায়, ওহিদ, মাটি বেল্লাল, মোঃ আলী,  আল আমিন গংদের নেতৃত্বে মানিক নগরে চলছে জুয়ার রমরমা বানিজ্য। এ ব্যপারে মানিক নগর ফারীর ইনচার্জ কে তার মুঠো ফোন দিলে তাকে পাওয়া যায়নি।   মান্ডা এলাকায় টাকী পাড়া, জামাই এর টেকসহ আশপাশের গলিতে আলম চান্দ,ছিদ্দিক, সুমন,লিটন,সাহাজাদা,বাবলা গংদের  নেতৃত্বে মান্ডা এলাকায় চলছে অবৈধ জুয়া। এসব জুয়ারুদের সাথে কিছু সংখ্যক সোর্স জরিত।  এলাকাবাসীরা আরো জানান এলাকার অলিতে গলিতে বাজারের পাশে চা দোকানে বসে অনেক ছেলেরা মোবাইলে জুয়া খেলছে তাদেকেও আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার অনুরোধ করছে পুলিশ সদস্য দের কাছে। বিস্তারিত দেখুন পএিকায়।

Leave Your Comments