কাওছার আহমদ (কুলাউড়া, মৌলভীবাজার) ঃ
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন রুবেল (৩২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের অধিবাসী হলেও সিলাম মোহাম্মদপুর এলাকায় লজিং থাকতেন বলে জানা গেছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার জানান, মোটরসাইকেলে তিন জন আরোহী ছিলেন। একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে তিন আরোহী-ই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার রুবেলকে মৃত ঘোষণা করেন। বাকির দুজনের অবস্থাও আশঙ্কাজনক।