নীলফামারী ডিমলায় ক্লিনিক সিলকালা করে উপজেলা প্রশাসন।

Date: 2022-09-26
news-banner

সম্প্রতি ডিমলা লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু। সংবাদ নজরে আসে উপজেলা প্রশাসনের। কিন্তু ডিমলা উপজেলা প্রশাসন কে বলা যাচ্ছে যে সকল ক্লিনিকে রেজিষ্ট্রেশন আছে কি না তা যাচাই করার জন্য।

আজ ২৬ সেপ্টেম্বর, ২০২২ রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় লাইফ কেয়ার হসপিটালে সরেজমিন পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব বেলায়েত হোসেন।

পরিদর্শনকালে উক্ত হসপিটালের একাধিক মালিকদের কাউকেই উপস্থিত পাওয়া যায়নি। ম্যানেজারের কাছে ক্লিনিকটির নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র চাইলে প্রশর্দন করতে ব্যর্থ হন। ক্লিনিকটি নিবন্ধন না থাকায় ভাম্যমান আদালতের মাধ্যমে ম্যানেজার মোঃ তাইজুল ইসলামকে (৪০) (মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ৮ ধারায় লংঘন ১৩(২) ধারায়) ৫,হাজার টাকা জরিমানা করা হয় এবং তৎক্ষনাৎ তা আদায় শেষে হসপিটালটি সিলগালা করা হয়।
সিলগালার পূর্বে অত্র হসপিটালে অবস্থানরত রোগিদের অ্যাম্বুলেন্স যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার জনাব মোঃ রাশেদুজ্জামান এবং স্যানেটারি ইন্সপেক্টর জনাব মোঃ ওয়াহেদুল ইসলাম। সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশ।

Leave Your Comments