গোলাম রব্বানী
হরিপুর(ঠাকুরগাঁও )প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে, ২৬-০৯-২০২২ ইং রোজঃ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ সাদী সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঠাকুরগাঁও, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা,
এস, এম,আলমগীর, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, মোঃ রুবেল হোসেন উপজেলা কৃষি অফিসার হরিপুর ঠাকুরগাঁও,মোঃ মনিরুল হক (ইউ এইচ এফ ও) হরিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স, হরিপুর ঠাকুরগাঁও। অফিসার ইনচার্জ পক্ষে এস আই মোঃ খাদেমুল ইসলাম,
মোঃ মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে , রাসায়নিক সার, কীটনাশক, মেডিসিন,কসমেটিকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য , দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সংকট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সময় মতো যেটা প্রয়োজন সার কিংবা কীটনাশক তখন সেটা পাওয়া যায় না, অসময়ে পাওয়া যায় এতে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও আশানুরুপ ফলন পাওয়া যাচ্ছে না।
উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে, তাই সকলকের সহযোগিতা কামনা করছি।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট বিষয়ের কর্মকর্তা, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।