কুলাউড়ায় বসতঘর ভস্মিভূত, প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Date: 2022-09-26
news-banner

কাওছার আহমদ (কুলাউড়া, মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকায় আগুনে পুড়ে একটি বসতঘর ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বসতঘরের মালিক রেজিয়া খাতুন জানান, রোববার সকাল ৬টার দিকে হঠাৎ করে ঘরে আগুন ধরে মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ৬টি ছাগল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুলাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শফিউল আলম জানান, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Leave Your Comments