সাকিব হাওলাদার ডাসার উপজেলাঃ
মাদারীপুরের ডাসারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস ও ডাসার উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীনের সাথে ডাসার বাইতুল নূর-ই মসজিদ হাটে আজ(২৭ সেপ্টেম্বর) মঙ্গলবার এ যৌথ অভিযান পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫১ ধারা মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। MFC রেস্টুরেন্টেকে ১০০০/- হাজার টাকা ও মাতৃছায়া ফার্মেসীকে ২০০০/- হাজার টাকা এবং লাবিব হোটেলকে ২০০০/- হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে ব্যবসায়ীদের রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর অবস্থায় ফ্রীজে মালামাল না রাখা, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা ও মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশ দেন।
এসময় অভিযানে সহযোগিতা করেন,ডাসার থানার একটি পুলিশ টিম ও সাধারণ আনসার সদস্যর।জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান কতৃপক্ষ ।