পূজামন্ডপ পরিদর্শন করেন জনাব সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), লক্ষ্মীপুর।

Date: 2022-09-27
news-banner

রাসেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আজ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জনাব সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), লক্ষ্মীপুর মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব অঞ্জন দাশ, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, জনাব রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি), রায়পুর, জনাব দিলীপ কুমার দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, রায়পুর, লক্ষ্মীপুর, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ।

Leave Your Comments