ওসমান হারুনী:জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালয় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমানের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি ও রোজিনা আক্তার চায়না, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মাজেদুর রহমান মাজেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইমাম, সাংবাদিক, হিজরা সম্প্রদায় সহ বিভন্ন পর্যায়ের সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।