লক্ষ্মীপুরে সেলাই মেশিন বিতরণ করলো ভিবিডি

Date: 2022-09-27
news-banner

রাসেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ( ভিবিডির) এর উদ্যোগে সেল্প রেলাইয়েন্ট প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর লামচরী কেরানি বাড়ির দরজায় এক পরিবারের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভিবিডির লক্ষ্মীপুর জেলা সভাপতি কে এম সামীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রজেক্ট অফিসার আসিফ আহমেদ, পাবলিক রিলেশন অফিসার রাকিব আহমেদ সানিম, ট্রেজারার ফাতেমা ইসরাত মিম সহ সংগঠনের লক্ষ্মীপুর জেলার কমিটি সদস্য সহ স্বেচ্ছাসেবীবৃন্দ।

Leave Your Comments