কক্সবাজারের উখিয়া থেকে ৭ কোটি টাকা মূল্যেমানের ইয়াবা উদ্ধার।

Date: 2022-09-27
news-banner

মঈনুদ্দীন শাহীন কক্সবাজার থেকে ;
কক্সবাজারের উখিয়ায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে ৭ কোটি টাকা মূল্যেমানের ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীনস্থ বালুখালী ছড়া ব্রীজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত (২৫ সেপ্টেম্বর ২০২২) ইং তারিখ রাত আনুমানিক ২ টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল উল্যেখিত স্থানে অভিযান চালিয়ে ২লাখ ৩৮ হাজার পিচ ইয়াবাসহ আসামী ১। মোঃ আলমগীর (৩০), পিতা-মৃত ফরিদ আলম, সাং-জালিয়াপালং, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার, ২। নজরুল মিয়া (২৬), পিতা-আলী মিয়া, সাং-আঞ্জুমান পারা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এবং ৩। মুক্তার আহমেদ (৪২), পিতা-আবদুল গফুর, সাং- পশ্চিম পালংখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদ্বয়কে আটক করে। 

পরবর্তীতে উপস্থিত জন সম্মুখে আটককৃত আসামীদের দেখানো ও নিজ হাতে বের করে দেয়া মতে ৩টি বস্তার ভিতর প্লাষ্টিক, রাবার ও পেপার দ্বারা মোড়ানো অবস্থায় বিশাল অংকের ইয়াবার চালানসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মোঃ আলমগীর তার সাথে পার্শ্ববর্তী দেশ মায়ানমার এর বড়  বড় ইয়াবা ব্যবসায়ীদের পরিচয়ের সূত্র ধরে ইয়াবা ব্যবসায় পুঁজি বিনিয়োগ করে তার একটি সিন্ডিকেট তৈরি করে। পরবর্তীতে তার ঐ সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে উখিয়া থানাধীন পালংখালী ইউপির বালুখালী এলাকার কিছু রাস্তা ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট এর বড় চালান তার ও তার সহযোগীদের বসতবাড়িতে মাটিতে গর্ত করে পুঁতে রেখে তা ছোট ছোট চালান আকারে সরবরাহ করে থাকে। উক্ত সরবরাহ কাজে আসামি নজরল মিয়া ও মুক্তারসহ তার সিন্ডিকেট এর অন্যান্য আরো সদস্যরা সহযোগিতা করে থাকে। 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments