বেবি বাম্পের পুরনো ছবি প্রকাশ, মা হয়েছেন বুবলী?

Date: 2022-09-27
news-banner

মঙ্গলবার ফেসবুকে অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর শেয়ার করা দুটি ছবি নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে বুবলীর বেবি বাম্প দেখা গেছে। ভক্তরা মন্তব্য বাক্সে তুমুল তর্ক-বিতর্কে মেতেছে। নেটিজেনরা বলছেন, বুবলী মা হয়েছেন।
অবশ্য বুবলী সরাসরি না বললেও বাঁকাভাবে ক্যাপশনে বুঝিয়ে দিলেন। ছবি পোস্ট করে লিখেছেন, ‘মি উয়িথ মাই লাইফ। ’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’।  

শাকিব খান যখন পুত্রের জন্মদিনে ভালোবাসা প্রকাশ করলেন, সেদিনই বুবলী ‘মাই লাইফ’-এর প্রতি ভালোবাসা প্রকাশ করলেন। অবশ্য বিষয়টি নিয়ে কথা বলার জন্য বুবলীকে ফোন কল ও ফেসবুকে মেসেঞ্জারে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নিও।  

শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্ক আগেই ছড়িয়েছিল। ছড়িয়েছিল বিয়ের খবর। যার পরিপ্রেক্ষিতেই সন্তানসহ অপু বিশ্বাস টেলিভিশন লাইভে আসেন। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিল অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর মা হওয়ার খবরে। ছড়িয়েছিল, ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলীর রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিল।

বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে অনেকটা আড়ালেই ছিলেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। কেন আড়ালে ছিলেন এ প্রশ্নের সহজ কোনো উত্তর ছিল না। গণমাধ্যমকেও এড়িয়ে গিয়েছিলেন এ অভিনেত্রী। যদিও সে সময় হাওয়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল মা হতেই যুক্তরাষ্ট্রে গেছেন বুবলী। শোনা গিয়েছিল কন্যাসন্তানের মা হয়েছেন বুবলী।

Leave Your Comments