আহসান হাবীব রানা, ইবিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ফারজানা ইসলাম মাহীকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আজাহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসির উক্ত ক্লাবের নবীন বরণে সংগঠনটির সাবেক সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম মাহী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এ সময় সহ-সভাপতি হিসেবে সুমাইয়া তাবাসসুম ওমি, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম ইমরান, আবু তালহা আকাশ। সাংগঠনিক সম্পাদক মুনতাসিম বিল্লা রিযাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সামিহা চৌধুরী প্রিয়া,অফিস সম্পাদক রনি শাহা। সহকারী অফিস সম্পাদক আরোশি আখি, আবু সায়েদ পদায়ন করা হয়েছে।
এছাড়াও কোষাধ্যক্ষ পদে আবদুল্লাহ আল নোমান, সহকারী কোষাধ্যক্ষ প্রতাপ পাল, কমিউনিকেশন লিড সামিহা আক্তার চৌধুরী, হেড অব মিডিয়া এন্ড রিলেশন পল্লব আহমেদ সিয়াম, হেড অব আইটি এন্ড ডিজাইন মুসাদ্দিকুর রহমান ফাহিম, ডেপুটি হেড অব আইটি এন্ড ডিজাইন সাজ্জাদ হোসাইন সৈকত, হেড অব এন্টারপ্রেনারশিপ আখি আলমগীর, হেড অব রির্সাচ তৌহিদ আহমেদ খাঁন, ডেপুটি হেড অব রির্সাচ অনন্যা রহমান,হেড অব হাইয়ার স্ট্যাডি শিহাব উদ্দিন, ডেপুটি হেড অব হাইয়ার স্ট্যাডি মাহবুবুল ইসলাম হৃদয়, হেড অব বিসিএস রবিউল ইসলাম লাভলু, হেড অব হিউম্যান রিসোর্স রেজা হাসান রবিন, ডেপুটি ইসলাম লাভলু, হেড অব হিউম্যান রিসোর্স মুশফিকুর রহমান, হেড অব কন্টেন্ট রাইটিং মিতানুর রহমান, হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট সুকান্ত দাস, ডেপুটি হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট সোহেল রানাকে দায়িত্ব প্রদান করেন তারা।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষামূলক, অলাভজনক, অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করে ক্যারিয়ার ক্লাব।