অনির্বাণ জনকল্যাণ সংস্থা এর উদ্যোগে- ফ্রী রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালন।

Date: 2022-09-27
news-banner



আশিক হাসান, জেলা প্রতিনিধি লালমনিরহাট। 

রক্ত দিন,জীবন বাঁচান,স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রুগি বাঁচবে প্রাণ,
এই স্লোগান কে সামনে রেখে,
আজ ২৭ এ সেপ্টেম্বর ২০২২ ইং রোজ মঙ্গলবার, অনির্বাণ জনকল্যাণ সংস্থা এর উদ্যোগে- বাজেমজুরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,মহেন্দ্রনগর সদর লালমনিরহাট এ প্রায় ৩০০ (তিনশত) শিক্ষার্থীদের মাঝে ফ্রী রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালন করা হয়েছে।
অনির্বাণ জনকল্যাণ সংস্থা  সমাজ কল্যাণ ও সেবামুলক একটি অরাজনৈতিক সংগঠন। এটি ফ্রী রক্তদান কর্মসূচি ছাড়াও গরিব অসহায়দের মাঝে খাবার বিতরন,শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,গরিব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় সহায়তা প্রদান করা সহ ইত্যাদি সামাজিক সেবামূলক কাজে নিঃস্বার্থ ভাবে নিয়োজিত থাকে।

এসময় উপস্থিত ছিলেন বাজেমজুরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,জনাব মোঃ নাজির হোসেন ও অন্যান্য সহকারী শিক্ষক বৃন্দ ও বাজেমজুরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ আলাউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, অনির্বাণ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোঃ রাসেল মিয়া ও সংগঠন টির অন্যান্য সদস্য ও বাজেমজুরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠান শেষে অনির্বাণ জনকল্যাণ সংস্থা এর সাধারণ সম্পাদক বলেন,আমরা আজকে অনেক শান্তিপূর্ন ভাবে কর্মসূচি শেষ করলাম এতে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সবাই আমাদের কে অনেক সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ।তিনি আরো বলেন, আমরা যাতে ভবিষ্যতে আরো অনেক সুন্দর ভাবে সমাজ সেবায় নিয়োজিত থাকতে পাড়ি,এতে আপনাদের সকলের সাহায্য সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি। 

এসময় বাজেমজুরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আলাউদ্দিন বলেন,আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনির্বাণ জনকল্যাণ সংস্থা এর সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা এত সুন্দর ভাবে আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের ফ্রী রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি পালন করায়।

Leave Your Comments