মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী

Date: 2022-09-27
news-banner



মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর, ২০২২খ্রিঃ) শিবপুর মডেল থানাধীন শিবপুর থানাধীন দোলালপুর ইউনিয়নের বাহেরকুলা এলাকায় মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। 

পুলিশ সুপার মামলার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

মামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার, নরসিংদী শিবপুর মডেল থানা আকস্মিক পরিদর্শন করেন। পুলিশ সুপার থানার মূলতবী মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী। 

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave Your Comments