বিয়ানীবাজারে ৮৫ হাজার টাকার জাল নোটসহ আটক-১

Date: 2022-09-27
news-banner



কাওছার আহমদ (কুলাউড়া, মৌলভীবাজার) প্রতিনিধি:

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৮৫ হাজার টাকার জাল নোটসহ ১ জনকে আটক করা হয়েছে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোস্তাকসহ একদল পুলিশ জাল টাকার ৫শত টাকার নোটসহ সুনাম উদ্দিন (৬০) কে আটক করে। 

ধৃত আসামী বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জাল নোটের কারবারের সাথে যুক্ত রয়েছে বলে স্বীকার করেছে। ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বিয়ানীবাজার থানায় এসআই মোস্তাক আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় জাল নোটের কারবারি সুনাম উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই বান্ডিল ৫শত টাকার জাল নোট জব্দ করা হয়। জাল নোটের দুইটি বান্ডেল একটির মধ্যে ৯৬ টি ও অপরটিতে ৭৪ টি নোট ছিল। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments