মাহাবুব হাসান মারুফ
নওগাঁ প্রতিনিধি।
নওগাঁয় লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ সমাপনী, ল্যাপটপ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ইনফ্ল্যাক, প্রাইম টেক সল্যুশান লিমিটেড ও স্পিনঅফ ষ্টুডিও’র যৌথ উদ্যোগে ইতিপূর্বে নওগাঁ জেলায় ৩৪টি ব্যাচের আওতায় মোট ৬৮০ জন তরুন তরুনীকে অন-লাইন ভিত্তিতে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসব প্রশিক্ষণে সারাদেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকারের উপ-সচিব উত্তম কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তথ্য ও প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ও সরকারের উপসচিব মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে আয়োজিত সনদপত্র ও ল্যাপটপ বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্পিনঅফ ষ্টুডিও’র সিইও এ এস এম আসাদুজ্জামান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
প্রশিক্ষন গ্রহন করে সফলতা অর্জনকারীদের মধ্যে সফলতার অভিজ্ঞতা বর্ননা করেন আল-আমিন মৃধা এবং সাব্রিনা সুলতানা।
এ প্রশিক্ষনের আওতায় সর্বমোট প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৬৪ জন উদ্যোক্তাকে একটি ল্যাপটপ বিতরনের অংশ হিসেবে অনুষ্ঠানে ৮ জন উদ্যোক্তাকে ল্যাপটপ প্রদান করা হয়। মোট প্রশিক্ষানার্থীদের মধ্যে এ অনুষ্ঠানে সারাদেশ থেকে প্রায় ২শ জন পশিক্ষন গ্রহনকারী সনদপত্র গ্রহন করতে উপস্থিত ছিলেন।