শীতলপুর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ ও হাসপাতালে ভর্তি

Date: 2022-09-28
news-banner


গোলাম রব্বানী, হরিপুর (ঠাকুরগাঁও)
প্রতিনিধি: 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার শীতলপুর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েল এর  পানি পান করে শতাধিক শিক্ষার্থী  অসুস্থ হয়ে পড়লে দ্রুত  হরিপুর স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । 

অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলতাফুর রহমান এর  নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , কে বা কাহারা টিউবওয়েল এর পানিতে বিষ প্রয়োগ করেছে বলে জানতে পারলে, সাথে সাথেই টিউবওলের হাতল খুলে রাখা হয় এবং টিউবওয়েল বন্ধ করে দেওয়া হয়েছে এবং অসুস্থ  শিক্ষার্থীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । কি কারণে ঘটনা ঘটেছে তা ডাক্তারের রিপোর্ট ব্যতিত নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন। সংশ্লিষ্ট  দপ্তর সমূহে অবগত করা হয়েছে। 
হরিপুর উপজেলার ইউএনও মহোদয় ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি তাৎক্ষনিক জানিয়েছি। 

উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারকে জিজ্ঞেস করা হলে  তিনি বলেন, আমি শোনা মাত্রই স্বশরীরে পরিদর্শন করেছি। নমূনা পরীক্ষা ও পুলিশ তদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া সম্ভব । 
সেই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী 
মোছাঃ সারাহ্ তাসনিম অনির সাথে কথা বলে জানা গেছে যে, টিউবওয়েল পানিতে বিষের গন্ধ পাওয়া যাচ্ছিল।
হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: মোঃ আসাদুজ্জামানকে ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।জরুরী বিভাগের তথ্য মতে 
এ পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশাকে  মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সকাল অনুমান ৭:৩০ টায় ঐ স্কুলের একজন শিক্ষক ফোন করে বিষয়টি সম্পর্কে  অবগত করেন যে টিউবওয়েল এর পানিতে অস্বাভাবিক রং লক্ষ্য করে টিউবওয়েল এর হাতা খুলে রেখেছেন । তিনি আরো জানান 
যে, স্বশরীরে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে পরিদর্শন করে এসেছেন। বিষক্রিয়া সম্পর্কে পুলিশী তদন্ত রিপোর্ট ব্যতিত নিশ্চিত কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

Leave Your Comments