বকশীগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

Date: 2022-09-28
news-banner


ইয়াছির আরাফাত 
বকশীগঞ্জ (জামালপুর):-

মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয় এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর)  দুপুর ১১ দিকে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগাম, সিডিসি,স্বাস্থ্য অধিদপ্তের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয় র‌্যালিটি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদক্ষিণ করে । র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা  ডাঃ বিপল্প কুমার পাল, উপজেলা কমপ্লেক্সের আর এম ও মোশারফ হোসেন, পরিসংখ্যান বিদ মোঃ আব্বাছ আলী, এমটিইপিআই মোঃ রমজান আলীসহ আরো অনেকেই। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave Your Comments