দর্শনায় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হসিনার জন্মদিন পালন

Date: 2022-09-28
news-banner

দর্শনা অফিসঃ

 সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গার দর্শনায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে দর্শনা রেলবাজারে আ'লীগের কার্যালয়ে দরীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে জন্মবার্ষিকী পালন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আ'লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আ"লীগ নেতা বিল্লাল হোসেন,  উপজেলা যুবলীগের সভাপতি আঃহান্নান ছোট, সাধারণ সম্পাদক দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, সহসভাপতি মান্নান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, যুবলীগের ভুট্ট, মামুনশাহ, হবা জোয়ার্দার, আমিরুল, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, অপু সরকার প্রমুখ।

Leave Your Comments