কাওছার আহমদ (কুলাউড়া, মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
প্রধান অতিথির বক্তব্যে একেএম সফি আহমদ সলমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য জীবনের কথা উল্লেখ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা ৭৫এর পরবর্তী সময়ে দেশে ফিরে তিনি একদিকে ভঙ্গুর আওয়ামী লীগ দলকে সুসংগতি করেছেন, তেমনিভাবে ক্ষমতায় যাওয়ার পর একজন সফল প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশকে রোল মডেলে রূপান্তরিত করে বিশ্ব দরবারে নন্দিত করেছেন এবং তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ইউএনও মাহমুদুর রহমান খোন্দকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠনের নেতৃত্ব দিয়ে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের বিভিন্ন মাইলফলক উম্মোচন করেছেন এবং তিনি প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুছ ছালামের পরিচালনায় প্রধানমন্ত্রীর জন্মদিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা অফিসার্স ক্লাবের সম্পাদক ডা. সুলতান আহমদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সৌমিত্র কর্মকার ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, ইউআরসি ইন্সট্রাক্টর মহিব উল্লাহ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ. দা.) আবুল বাশারসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাশেষে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মা. আহসান উদ্দিন।
দোয়া শেষে প্রধান অতিথি ও উপস্থিতরা কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিনের উৎসব পালন করেন।