সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃঃ
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া আসামি টুকের বাজারের জজ মিয়ার ছেলে মঈন উদ্দিন(৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে অাজ সন্ধ্যা আনুমানিক ৭টায় এসআই (নিঃ) শাহ আলমের নেতৃত্বে কনস্টেবল সজল আলমিক, দুলাল, দিদার হোসেন ও সবুজ পাটওয়ারী অভিযান পরিচালনা করে।
সিলেটের কোম্পানিগঞ্জ থানাধীন টুকের বাজার হইতে ৩০০পিস ইয়াবাসহ সুকৌশলে তাকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রজ্জু করা হচ্ছে।