বান্দরবানে হোটেলে কাজ নিয়েছিলেন রহিমা বেগম

Date: 2022-09-28
news-banner

খুলনার আলোচিত রহিমা বেগমের আদালতে দেওয়া বক্তব্যের সঙ্গে পুলিশকে দেওয়া বক্তব্যের গরমিল পাচ্ছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। তিনি বান্দরবান গিয়ে হোটেলে কাজ নিয়েছিলেন। তাঁর সব বক্তব্য যথাযথভাবে যাচাই-বাছাই শেষে আদালতে প্রতিবেদন দাখিল করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।এদিকে রহিমা বেগম, তাঁর মেয়ে মরিয়ম মান্নান, আদুরী আক্তারসহ পরিবারের সবাইকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়েছে। রহিমার ‘নিখোঁজ হওয়ার’ ঘটনায় করা মামলায় আর্থিক-সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গতকাল খুলনায় সংবাদ সম্মেলন করে এই দাবি জানিয়েছে।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, রহিমা পুলিশকে যে কথা বলেছিলেন, আদালতে তা বলেননি। তিনি আদালতে বলেন, অপহরণকারীরা তাঁকে ধরে নিয়ে গিয়ে বান্দরবানে ছেড়ে দেয়। সেখানে থেকে ট্রেনে করে ঢাকায় আসে, পরে বোয়ালমারীর সৈয়দপুরে পৌঁছান। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা আরো বলছেন, বান্দরবান থেকে ঢাকা আসার কোনো রেললাইন নেই। এই তথ্যটি একেবারে ভুয়া। বারবার তিনি অপহরণের দাবি করছেন। অপহৃত হলে তাঁর কাছে ব্যাগ ও নিত্যব্যবহার্য জিনিসপত্র কিভাবে ছিল? 

Leave Your Comments