ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠি, ২৮ সেপ্টেম্বর ২০২২।।
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমুুু। তিনি বলেছেন,বর্তমানে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে ভবিষ্যতেও সংবিধান অনুযায়ি রাষ্ট্র পরিচালিত হবে। তেমনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারে ইস্যু গ্রহণযোগী হবে না। বর্তমানে বিএনপি’র মাথায় পাকিস্তানি প্রেম ও পাকিস্তান প্রীতি জেগে উঠেছে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি’র মাথায় থাকা পাকিস্তানি ভুত ও প্রেত্মাদের সরাতে হবে।
তিনি বুধবার বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝালকাঠি রোনালস রোডস্থ বিশাল সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম এর সভাপতিতে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.খান সাইফুল্লাহ পনির প্রধান বক্তা ছিলেন। অন্যদের মধ্যে সহসভাপতি সিদ্দিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলি তালুকদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, যুবলীগ আহ্বাযক রেজাউল করিম জাকির প্রমূখ বক্তব্য রাখেন। এদিকে
ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে। ঝালকাঠি পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ ককে কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি পৌরসভার বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণারে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্যানেল মেয়র তরুন কর্মকার, হাফিজ আল মাহাম্মুদ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি পৌরসভার সচিব শাহীন সুলতানা, নির্বাহী প্রকৌশলী, কাউন্সিলর হুমায়ুন কবির। বক্তারা শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওয়ানা আবদুল কাদের।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহন করেন।